বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন গ্যাস সরবরাহ তলানিতে,বন্ধের মুখে বহু কারখানা নিজের মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত এমপি রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ আল্লাহ আছেন নির্দোষ হয়েও আজ আমি অপরাধী নামজারি অনিয়মের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার হাতেই শ্রেষ্ঠত্বের পুরস্কার মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে জিইউজে’র মতবিনিময়

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি : 
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৫০ পঠিত

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জননেতা এড. আজমত উল্লা খানের সাথে বুধবার দুপুরে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)’র নেতৃবৃন্দ শুভেচ্ছাসহ মতবিনিময় করেছেন।

ওই সময় তিনি গাজীপুরের উন্নয়নে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা চেয়েছেন।

মতবিনিময়কালে আজমত উল্লা খান বলেন- আমরা একটি পরিকল্পিত নগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো।

এখানে নকশা বহি:র্ভূত অবৈধভাবে গড়ে উঠা বাড়ি-ঘর চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ঘর-বাড়ি চিহ্নিত করে

ঘর-বাড়ির মালিকদেরকে নোটিশ প্রদান করা হচ্ছে।

তিনি আরো বলেন- গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কবরস্থান ও ২/৩ ওয়ার্ড মিলে এলাকা ভিত্তিক শ্মশান নির্মাণসহ পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া সরকারি ও বেসরকারি পুকুরের শ্রী-বৃদ্ধি করে মানুষের ব্যবহারযোগ্য করা হবে।

তিনি আরো বলেন- শহরকে সুন্দর করতে হলে, হয়তো আমাকে কঠোর হতে হবে। তাতে অনেকে অনেক আলোচনা-সমালোচনা করবেন। কিন্তু শহরের স্বার্থে মানুষের কল্যাণে আমাকে কাজ করতেই হবে।

আজমত উল্লা খান বলেন- গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কারো প্রতিপক্ষ নয়। এটি সকলের সাথে সমন্বয় করে কাজ করবে। তবে আমাদের জনবল ও বাজেট তেমন নেই। রাজউক’র সহযোগিতা নিয়েই কাজ চলছে। দ্রুত সকল সমস্যার সমাধান হবে।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইত্তেফাকের সিনিয়র সাব-এডিটর মোঃ আল মামুন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্ত, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান প্রমুখ।

তা ছাড়াও মতবিনিময সভায় বক্তব্য রাখেন- গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোস্তাফিজুর রহমান।

অপরদিকে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়াসহ কালীগঞ্জ ইউনিট চিফ আব্দুল গাফ্ফার ও ডেপুটি চিফ মোঃ খোরশেদ আলম, কালিয়াকৈর ইউনিট চিফ মোঃ মাসুদ রানা, জিএমপি সদর থানা ডেপুটি চিফ শেখ মোঃ রাশেদ উল হোসেন কমল, জিএমপি বাসন থানা ইউনিট চিফ মোঃ জাহাঙ্গীর আলমসহ সাংবাদিক ইউনিয়নের সদস্য যথাক্রমে মাহবুবুর রহমান, মোঃ রেজাউল করিম, কাজী শাকিল, মুন্নি খানম ও কালীগঞ্জের মোঃ মজিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News