সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার

পূর্বধলায় বিক্ষোভ মিছিলের ঘটনায় ৩৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৬

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০২ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।গত শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুন) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের ফাজিলপুর বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল হক বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০–৩৫ জনকে আসামি করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন।

মামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা সদরের রাজপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের ছেলে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন (৪৯), উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা গ্রামের মো. মুন্তাজ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা মো. মাসুদ রানা (২২), একই ইউনিয়নের কাপাসিয়া গ্রামের মৃত হাতিম খার ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান (৪৪), খলিশাউড় ইউনিয়নের জামাইকোনা গ্রামের মৃত হাজী তালেব আলী সরকারের ছেলে ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান (৪৫), উপজেলা সদরের গার্লস স্কুল রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাজহারুল ইসলাম প্রিন্স (২৮) এবং উপজেলা সদরের শালদিঘা গ্রামের মৃত ঈমান আলীর ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. হযরত আলী (৪৬)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন: ফাজিলপুর এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে। পূর্বধলা থানায় এটি ১৩ জুনের মামলা নং-২৪ হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে গত শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। এ সময় তাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তার পেছনে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকেও একই সঙ্গে স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। পাশাপাশি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, মৃত্যুর মিছিলে আমরা এগিয়ে, ইনশাআল্লাহ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। মুক্তি, মুক্তি, মুক্তি চাই। আহমদ হোসেনের মুক্তি চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News