বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

ভালুকায় মা ও দুই সন্তানকে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৯৫ পঠিত

আজ মঙ্গলবার বিকালে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাছ থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান।

গত সোমবার ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার (২৫), তাদের মেয়ে রাইসা আক্তার (৭) ও ছেলে নীরব হোসেনের (২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও সেই বাসায় থাকতেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সোমবার রাতে নজরুল ইসলামকে প্রধান আসামি করে ভালুকা মডেল থানায় হত্যা মামলা করেন নিহত ময়না আক্তারের বড় ভাই জহিরুল ইসলাম। মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের সন্তু মিয়ার ছেলে। আর ময়না ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পায়লাবর চৌরাস্তা গ্রামের আফতাব উদ্দিনের মেয়ে। রফিকুল ইসলাম ভালুকার রাসেল স্পিনিং মিলে শ্রমিকের চাকরি করেন।

ঘটনার রাতে রফিকুল ইসলাম ডিউটিতে গিয়ে সোমবার সকালে এসে ঘরের দরজায় তালাবদ্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রী-সন্তানদের গলাকাটা মরদেহ দেখতে পান।

রফিকুল বলেছিলেন : নজরুল একটি হত্যা মামলার আসামি। তিনি দুই বছর জেলে ছিলেন। তাকে আড়াই মাস আগে ৪০ হাজার টাকা দেনা করে জামিনে ছাড়িয়ে এনেছিলেন। তারপর থেকে ভাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতেন।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন: প্রধান আসামি নজরুল ইসলামকে ভালুকায় আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল রহস্য জানা যাবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News