বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোনায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব শুভ উদ্বোধন চাঁদাবাজির অভিযোগে আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপিপুত্র খাইরুল ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে বিতর্ক

নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১১ পঠিত
0-0x0-0-0#

নেত্রকোনা সদর উপজেলা ৪ নং সিহের বাংলা ইউনিয়নের রায়দুম রুহী গ্রামের বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ সোমবার ৪মে সকাল ১১ টায় রায়দুম রুহী গ্রামের উনার নিজ বাড়িতে প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। নেত্রকোনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামছুজ্জামান আসিফ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

নেত্রকোনা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে নেত্রকোনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামছুজ্জামান আসিফ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাদের নেত্রকোনা জেলা কমান্ড উপজেলা কমান্ডের নেতৃবৃন্দসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁন অসুস্থ অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মরহুম খাঁজে আলী খাঁনের চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News