বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনা জেলা আ.লীগের সহ- সভাপতি প্রশান্ত কুমার রায় টঙ্গী থেকে গ্রেপ্তার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৫৮ পঠিত

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে নেত্রকোনায় সাত-আটটি নাশকতার মামলা রয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোনা মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন গত ২০ জুন নেত্রকোনা শহরে প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহণ করেন আরও ১০-১২ জন দলীয় নেতা-কর্মী।এ ঘটনার পর থেকে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন: তথ্যপ্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশান্ত রায়ের বিরুদ্ধে থানায় সাত থেকে আটটি নাশকতার মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News