শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ৭৮৮ পঠিত

সারাদেশের ন্যায় নেত্রকোনায় জেলা, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য ছিলো ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে আজ বুধবার (০১ মে) সকালে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষ্যে জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা উদ্ধোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুন খন্দকার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুর অর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, জেলা শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় দিবসটি উদযাপন উপলক্ষে প্রশাসন ও বিভিন্ন  শ্রমিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,র‍্যালী ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News