শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কেন্দুয়ায় নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪০ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় নবাগত কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সেলিম মিঞা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্যে নবাগত কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সেলিম মিঞা তার নিজের পরিচয় দিয়ে উপস্থিত সকলের পরিচয় নেন। এলাকার সার্বিক কার্যক্রম ও মানুষের কল্যানের জন্য সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন: কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঞা, কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া সহকারী কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, মো.নূরুল ইসলাম ফারুকী, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঞা।

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোখলেছুর রহমান বাঙ্গালী পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ মো.সাইফুল ইসলাম, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,ইউপি চেয়ারম্যান মো.লুৎফর রহমান,

আব্দুস সালাম বাঙ্গালী, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী বাবু প্রদীপ পন্ডিত,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক মো.মহিউদ্দিন সরকার,কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিকজনসহ সকল শ্রেণি পেশার মানুষ প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News