মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

অবরোধ প্রতিরোধে কেন্দুয়া স্বেচ্ছাসেবক লীগের মোটর বাইক শোডাউন

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৪৩ পঠিত

বিএনপি-জামাতের দেশব্যাপী ৪র্থ ধাপের ২ দিন ব্যাপী অবরোধের ১ম দিনে সাধারণ জনমনে তেমন প্রভাব পড়েনি নেত্রকোনার কেন্দুয়ায়। স্বাভাবিক রয়েছে জনজীবন। বিএনপির ডাকা অবরোধ প্রতিরোধে কেন্দুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে মটর সাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়।

পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিএনপির নাশকতার বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে, অপর দিকে মাঠে নেই বিএনপি। বিএনপির অবরোধ, সন্ত্রাস, নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তায় কেন্দুয়া থানা পুলিশ কঠোর সর্তক অবস্থায় রয়েছে।

রোববার (১২নভেম্বর ) দুপুর থেকে বিকেল পর্যন্ত কেন্দুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জাকির আলম ভূঞা ও সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম মহসিন নেতৃত্বে প্রায় ২০০ মটর সাইকেলের শোডাউনের শুভ সূচনা করেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা।

পরে মোটর বাইক শোডাউনটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর শহরসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ঘুরে অবরোধের বিরুদ্ধে ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের শ্লোগান দেয়। অপরপক্ষে বিএনপি সমর্থনে কোনো মিছিল- মিটিং, পিকেটিং চোখে পড়েনি, এমনকি অবরোধ সমর্থিত দলের কোন নেতা কর্মীদেরও দেখা যায়নি। তবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।

এদিকে সকাল থেকেই বিএনপির ডাকা অবরোধের ৪র্থ ধাপের ২ দিন ব্যাপী ১ম দিনের যে কোন নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য দলীয় কার্যালয়ে শক্ত অবস্থানে রয়েছে আ.লীগের দলীয় নেতাকর্মীরা।

বিএনপি জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিএনপি-জামাতের ডাকা সারা দেশে ৪র্থ ধাপের দুই দিন ব্যাপী অবরোধের প্রতিবাদে ১ম দিনে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অবস্থান করছে -কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞা,

সহ-সভাপতি শাহজাহান মিয়া,শাহজাহান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, সেচ্ছাসেবক লীগ সভাপতি মো.জাকির আলম ভূঞা, শ্রমিক লীগ সভাপতি মো.শফিকুল ইসলাম, কৃষকলীগ সভাপতি ফণী ভূষণ ভদ্র, ছাত্রলীগ আহবায়ক ইফতেখার তালুকদার, যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসান প্রমূখ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ । যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছি বলে তিনি জানান।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News