সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পুলিশ সদস্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ পঠিত

২৮ অক্টোবর বঙ্গবন্ধু হত্যাকারী ও স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতের হাতে ঢাকায় নিহত বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

জেলার সাধারণ সম্পাদক মো.হাবিব খান মুক্তি’র পরিচালনায় সমাবেশে মুক্তিযোদ্ধা,তাদের সন্তান ও সুধীজনেরা অংশ গ্রহণ করে। মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন: সদরের সভাপতি মো.আবুল কাসেম বীর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান মো.আব্দুর রহিম।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহ কমান্ডার মো.আবদুল মতিন খান,জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আয়ুব আলী প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে মানব বন্ধনে অংশগ্রহণ করে সাবেক ছাত্র নেতা জ্যোতি,নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি.শাহীন উদ্দিন ও সমীরণ সরকার,মদন আওয়ামী লীগ নেতা বিমান বক্তারা বলেন: মুক্তিযোদ্ধা সন্তান কে কেন টার্গেট করে হত্যা করা হচ্ছে।

বিএনপি জামাতের হাতে মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ এর হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি কার্যকর করতে হবে,আমরা কোন মুক্তিযোদ্ধা ও তাদের

সন্তানদের হারাতে চাই না দেশবাসী কে ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কে বিজয়ী করে আবারও শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহবান জানান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News