বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পুলিশ সদস্য নিহতের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মদনে বিক্ষোভ

শহীদুল ইসলাম মদন প্রতিনিধিঃ
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ পঠিত

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি জামাতের সমাবেশে সংঘর্ষে পুলিশ সদস্য আমিনুল ইসলাম পারভেজ নিহত ও বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনা মদনে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(৩০ অক্টোবর) সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সকাল ১১ টায় দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

এ সময় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার। পরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস,মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ সাবেক ডিপুটি কমান্ডার গাজী ফেরদৌস বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়েত উল্লাহ রয়েল উপজেলা মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ জাকির হোসেন প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধার সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার বলেন,নিহত পুলিশ সদস্য একজন মুক্তিযোদ্ধার সন্তান।

একটা স্বাধীন রাষ্ট্রে একজন মুক্তিযোদ্ধা সন্তানকে পেশাগত দায়িত্ব পালনকালে যেভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

প্রসঙ্গত,নিহত পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দার আলী মোল্লার ছেলে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News