মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন গ্যাস সরবরাহ তলানিতে,বন্ধের মুখে বহু কারখানা নিজের মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত এমপি রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ আল্লাহ আছেন নির্দোষ হয়েও আজ আমি অপরাধী নামজারি অনিয়মের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার হাতেই শ্রেষ্ঠত্বের পুরস্কার মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক

নেত্রকোনায় ৫৫৯ টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৭১ পঠিত

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী পূজা ২৪ অক্টোবর সমাপ্ত হবে বিসর্জনের মধ্যে দিয়ে। দুর্গতিনাশিনী দেবীকে বরণ করতে সারা দেশের মতো নেত্রকোনাবাসীও উৎসব আনন্দে মেতে উঠেছে, এখন চলছে প্রতিমায় রং আর তুলির কাজ। এ বছর নেত্রকোনায় বেড়েছে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা। স্থায়ী ও অস্থায়ীভাবে ৫৫৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রতিমা তৈরিতে দিন রাত ব্যস্ত কারিগররা। নিপুন হাতে কাঠ,বাশঁ,বন ও মাটির পরশে তৈরী করছেন দেবীর প্রতিমা। পঞ্জিকা মতে এ বছর দেবীর আগমন ও গমন দুটোই হবে ঘোড়ায় চড়ে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার বলেন: প্রতিবছরের মতো এবারও নেত্রকোনায় সুষ্ঠু ও আনন্দঘণ পরিবেশে পূজা উদযাপন হবে।

জেলা পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ বলেন: প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি রয়েছে। জেলাবাসীকে সুন্দর একটি উৎসব উপহার দিতে পূজার শেষদিন প্রতিমা বিসর্জন পর্যন্ত নজরদারির ব্যবস্থা জোরদার থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News