সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

আটপাড়ায় মসজিদ পুনর্নির্মাণের জন্য ইউএনও মো.শাকিল আহমেদের সহায়তা প্রদান

আটপাড়া প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ পঠিত

নেত্রকোনার আটপাড়ায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পরে থাকা পুরনো একটি মসজিদ পুনর্নির্মাণের জন্য ৩৬ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেছেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাকিল আহমেদ।

স্থানীয়রা বলেন: বিগত প্রায় ২০ বছর আগে আটপাড়া উপজেলা দুওজ ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শ্রীপুর চারগাতিয়া গ্রামের মৃত সরাফত খানের ছেলে মৃত সাবির উদ্দিন খান ০৫ (পাঁচ) শতাংশ জমি ওয়াকফ সূত্রে মসজিদ নির্মাণের জন্য দান করেন,যার খতিয়ান নং-১৪৪৮,দাগ নং-৪৫৬।

মসজিদটি জরাজীর্ণ হয়ে যাওয়ার প্রায় দুই বছর আগে মসজিদ পুনর্নির্মাণ কাজ শুরু করেছিলেন কতৃপক্ষ, কিন্তু আর্থিক সংকটের কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়, এতে বিপাকে পড়েন মুসল্লীগণ। মসজিদের আওতাভুক্ত লোকজন প্রায় অনেকেই আর্থিকভাবে অস্বচ্ছল।

তাই তাদের পক্ষে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি তাই মসজিদ কমিটি ২৬ সেপ্টেম্বর আর্থিক অনুদানের জন্য লিখিত আবেদন সহ উপজেলা নির্বাহী অফিসার মো.শাকিল আহমেদের সাথে সাক্ষাৎ করলে মসজিদের নির্মাণের জন্য তিনি নগদ ৩৬ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.শাকিল আহমেদ জানান- মসজিদ কমিটির আবেদনের প্রেক্ষিতে মসজিদ নির্মাণের কথা বিবেচনা করে সাথে সাথে নগদ ৩৬ হাজার টাকা কমিটির লোকজনের হাতে তুলে দিয়েছি।

মসজিদ কর্তৃপক্ষ বলেন আমাদের মসজিদ পুনঃনির্মাণ এর নগদ ৩৬ হাজার টাকা সহায়তা প্রদান করার জন্য মানবিক এবং মহৎ মনের মানুষ, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহম্মেদ সাহেবের এর প্রতি আমাদের কমিটি এবং এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News