শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে তারা ফাউন্ডেশনের উদ্যোগে আনসার উদ্দিন তালুকদার বৃত্তি প্রদান

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮০ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় ৪২টি প্রতিষ্ঠানের ৪০২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনসার উদ্দিন তালুকদার বৃত্তি প্রদান করা হয়েছে।

কোমলমতি শিশু কিশোরদের ভালো ভাবে লেখা পড়ায় উৎসাহিতল করা এবং আলোকিত মানুষ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে পূর্বধলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে “তারা ফাউন্ডেশন” এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করে।

তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড: নাদিয়া বিনতে আমিন, সিআইপির সভাপতিত্বে মাসুম হাসান জামাল ও হাফসা ইসলাম মোহ এর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া, মোবারক হোসেন ফকির, শিক্ষার্থী হিরন মিয়া ও মহুয়া জান্নাত খান প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সুজন বলেন: বর্তমান সরকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকজন শিক্ষা বিস্তারে এগিয়ে আসলে ৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News