সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় পৃথক ঘটনায় নারী সহ দুই জনের মৃত্যু

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২২ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক ঘটনায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। আঙিনায় গাছে গরু বাধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় সুফিয়া(৬০)এক নারীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে: শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে। নিহত সুফিয়া পাঁচহার বড়বাড়ি গ্রামের নূর উদ্দিনের স্ত্রী।

পুলিশ,নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি আঙ্গুর মিয়া গংদের সাথে সুফিয়া আক্তারের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বছর খানেক আগে প্রতিপক্ষের লোকজন সুফিয়াকে একবার মারধরও করে।

এদিকে শনিবার বিকেলে বাড়ির আঙিনায় একটি গাছের সাথে গরু বাধাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে সুফিয়া আক্তারকে মারাত্মক আহত করে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান জানান গরু বাধাকে কেন্দ্র করে পাঁচহার গ্রামে সুফিয়া নামে এক মহিলা প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন।যা খুবই মর্মান্তিক ও দু:খজনক।

অপরদিকে: কেন্দুুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৫) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে: শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউপির চাপুর গ্রামের ফকির অটো রাইস মিলে । নিহত রুবেল মিয়া একই ইউপির ফতেপুর গ্রামের জাহের উদ্দিনের ছেলে।

ফকির অটোরাইস মিলের মালিক কামাল ফকির জানান, নিহত রুবেল মিয়া তাঁর রাইস মিলের কয়েল লাকড়ি কারখানায় শ্রমিকের কাজ করতেন। সন্ধ্যায় ৭ টার দিকে কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

রোয়াইলবাড়ি আমতলা ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান আকন্দ ফকির রাইস মিলের শ্রমিক রুবেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত )
মো.আশরাফুল ইসলাম এতথ্যগুলো নিশ্চিত করে বলেন: সুফিয়ার মরদেহ আজ রবিবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আর বিদ্যুৎপৃষ্টে রুবেলের মৃত্যুর ব্যাপারে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News