বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

গাজীপুরে পিস্তলসহ ২১ মামলার আসামি রবিন সরদার গ্রেফতার

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৩ পঠিত

গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র লীগ নেতা ফেরদৌস কে অপহরণ করে পায়ের রগ কর্তনের ঘটনার প্রধান আসামী রবিন সরদারকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার এয়ারপোর্ট পুলিশের সহযোগিতায় তাকে বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।

অপহরণের শিকার আহত ফেরদৌস গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতকোত্তর বর্ষের ছাত্র। গ্রেফতারকৃত রবিন সরদার ওরফে নুরুজ্জামান সরদার শরীয়তপুর জেলার গোসাইহাট থানাধীন মোল্লাকান্দা গ্রামের মৃত রুহুল আমীন সরদারের ছেলে।

সে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র। তার বিরুদ্ধে অস্ত্র, গণধর্ষণ, চুরিসহ ২১টি মামলা রয়েছে।বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জিএমপি’র উপ-পুলিশ কমিশনার(অপরাধ উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।

তিনি জানান: গত ৩ সেপ্টেম্বর বিকালে রবিন সরদার ও তার দলবল কলেজ ছাত্র ফেরদৌসকে গাড়িযোগে কলেজের সামনে থেকে অপরহণের পর ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে দেয়।

অপহরণের খবর পেয়ে বাসন থানা পুলিশ আহত অবস্থায় ফেরদৌসকে গাজীপুর মহানগরের সদর থানাধীন হলিল্যাব হাসপাতালের সামনে থেকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী ফেরদৌসের মা বাদী হয়ে রবিন সরদার কে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর বাসন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে রবিন সরদার কে গ্রেফতারে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযানে নামে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট পুলিশের সহায়তায় রবিন সরদাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়।জিএমপি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো জানান, রবিনকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে, ভাওয়ার কলেজের উত্তর পাশে সুইপার কলোনির পরিত্যাক্ত একটি টিনশেডের ঘর থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে,বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান: গ্রেফতারকৃত রবিন সরদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১ টি মামলা রয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News