শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মধ্যনগরে পুলিশের অভিযানে ভারতীয় চিনি নৌকা সহ আটক ০৩

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৮৫ পঠিত

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গাবিডা থেকে ৮০ বস্তুা ভারতীয় নিষিদ্ধ চিনি ও ১ টি স্টিলবডি নৌকা সহ ৩ জনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর ০৬.২০ ঘটিকায় সময় ৮০ বস্তুা চিনি একটি স্টিলবডি নৌকা সহ ৩ জন আটক করেছে মধ্যনগর থানা পুলিশ,১ম ঘটনাস্থল-মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির বাঙ্গালভিটা সাকিনস্থ ছড়ার মুখ সংলগ্ন বাঁধের পাশে।

২য় ঘটনাস্থল- মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির বাঙ্গালভিটা কীর্তনছড়া সাকিনস্থ আসামী আবুল হাসেম বসত ঘর হইতে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ-অদ্য ৩১/০৮/২০২৩ খ্রিঃ তারিখ মধ্যনগর থানার জিডি নং-১২৫৪, তারিখ-৩০/০৮/২০২৩ খ্রিঃ মূলে এসআই মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে সাথে ছিলেন এসআই রফিজুল ইসলাম, এএসআই মোঃ কাজল মিয়া, এএসআই আব্দুল আজীম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে

৩১/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় ১ঘটনাস্থল-মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির বাঙ্গালভিটা সাকিনস্থ ছড়ার মুখ সংলগ্ন বাঁধের পাশ হইতে রনি মিয়া (৩৫) ও মোঃ এরশাদ মিয়া (৪০)হেফাজত হইতে ০১টি স্টীল বডি ইঞ্জিন চালিত নৌকা বোঝাই ৫০ বস্তা (২৫০০ কেজি) ও ৩১/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৬.২০ ঘটিকার সময়

২য় ঘটনাস্থল মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির বাঙ্গালভিটা কীর্তনছড়া সাকিনস্থ আসামী আবুল হাসেম (৪০) এর বসত ঘর হইতে ৩০ বস্তা (১৫০০ কেজি) আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

প্রতি বস্তা (৫০ কেজি)ভারতীয় চিনির মূল্য-৪,৫০০/- টাকা করিয়া সর্বমোট ৮০ বস্তা (৪০০০ কেজি) সর্বমোট ভারতীয় চিনির মূল্য অনুমান-৩,৬০,০০০/-টাকা।

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন: আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে,আমাদের এই অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News