বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি – ইউএনও কাবেরী জালাল 

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৭৭ পঠিত

আসুন সবাই মিলে গাছ লাগাই, পরিবেশকে সংরক্ষণে ভূমিকা রাখি।

মাসব্যাপী বৃক্ষ রোপন চলমানের অংশ হিসেবে বৃক্ষ রোপন করতে গিয়ে কথাগুলো বলছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।

তিনি আরো বলেন:আগস্ট মাস শোকের মাস। এ মাসে কেন্দুয়া উপজেলা প্রশাসন মাসব্যাপী বৃক্ষ রোপন অব্যাহত রাখবো। বৃক্ষ আমাদের জীবনে কত ভাবে উপকারে আসে, তা বলে শেষ করা যাবে না মোট কথা গাছ আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। উপজেলার সকল ইউপি চেয়ারম্যানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গকে বেশি করে গাছ লাগানোর বিশেষ ভাবে অনুরোধ রাখেন তিনি।

নেত্রকোনার কেন্দুয়ায় মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি চলমান রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।

শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে উপজেলার মোজাফরপুর ইউনিয়ন পরিষদে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাজারে মাসব্যাপী বৃক্ষ রোপন করেন।

এসময় উপস্থিত উপজেলা মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাকির আলম ভূঞা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশ রক্ষায় গাছ লাগাতে হবে। তিনি তার সকল ইউনিয়ন বাসীকে তাদের বাড়ির নিজ আঙ্গিনায় একটি করে গাছ লাগানোর আহবান জানান।

মোজাফরপুর ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে ইউএনও নিজের হাতে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে কর্মসুচির উদ্বোধন করায় তাঁকে ধন্যবাদ জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।

এ সময় মোজাফরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. জাকির আলম ভূঞা,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কাশেম আকন্দ , ইউপি সদস্যবৃন্দ,স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News