সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

পূর্বধলায় পিকআপ-সিএনজি মুখোামুখি সংঘর্ষে নিহত-০১ আহত-০৪

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৬৯ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মার্জিয়া আক্তার (৩৮) নামে এক নারী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে,এসময় ব্যাংক কর্মকর্তার স্বামী সোনালী ব্যাংক কর্মকর্তা সুজাউর রহমান সাইমনসহ আরো ৪ জন আাহত হন।

রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ফকির বাড়ির মসজিদের সামনের সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মারজিয়া আক্তার নেত্রকোনা ইসলামী ব্যাংক শাখায় চাকুরী করতেন এবং পূর্বধলা উপজেলার দরুন বৈরাটি গ্রামের আঃ মোতালিবের মেয়ে। তিনি ও তার স্বাামী সোনারী ব্যাংক কর্মকর্তা সুজাউর রহমান সাইমন গৌরীপুর উপজেলায় বসবাস করতেন এবং নেত্রকোনায় তারা চাকুরী করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে :প্রতিদিনের মতো রবিবার সকালে তারা সিএনজিযোগে গৌরীপুর থেকে নেত্রকোনা অফিসে যাওয়ার সময় শ্যামগঞ্জ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ফকির বাড়ির সামনের সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছের একটি পিকআপের সাথে মুখোামুখি সংর্ষের ঘটনা ঘটে।

এ সময় পাঁচজন আহত হয়,পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যাংক কর্মকর্তা মার্জিয়াকে মৃত ঘোষনা করেন।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ও পিকআপ আটক করা হয়। দুই গাড়ী চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News