সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

দুর্গাপুরে ইউপি মেম্বার তোতা মিয়াকে মিথ্যে তথ্য দিয়ে ফাঁসানোর চেষ্টা!

কলি হাসান দুর্গাপুর প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৫২৫ পঠিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩নং চন্ডিগড় ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম তোতা মিয়াকে নানান মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো চেষ্টা

চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। শুক্রবার(৯ জুন) সকালে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেণ ওই ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম তোতা মিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক বছরের অধিক সময় ধরে ২নং ওয়ার্ডে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতা কোন রকম ভোগান্তি ছাড়াই তৃণমূল দরিদ্র ও অতিদরিদ্র ভাতাভোগীদের মাঝে বিতরণ করার চেষ্টা করেছেন।

সম্প্রতি কতিপয় একটি মহল তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে সামাজিকভাবে হেয় করার জন্য উঠেপড়ে লেগেছে। সেটি একটি পারিবারিক বিষয় বটে। যেটি পারিবারিকভাবে ম্যানেজ হয়েছে। সে সামাজিক ও পারিবারিকভাবে সর্বস্তরের লোকজনের সাথে অতপ্রোতভাবে সম্পৃক্ত বটে।

জনগণের কাছ থেকে মোটা অংকের অর্থ আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগ উঠা বিষয়টি একটি নাকটীয় বিষয়,তিনি জনগণের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে সরেজমিন ঘুরে এমন তথ্য
মিলেছে।

মেলাডহর গ্রামের পারভীন আক্তার বলেন, আমাকে নানান প্রলোভন দেখিয়ে দুয়েকজন ব্যক্তি বক্তব্য নিয়েছে।আমি তাঁদের সঠিকভাবে চিনি না। আমার কাছ থেকে ইউপি মেম্বার তোতা মিয়া কোন টাকা পয়সা নেয়নি। তিনি আমার জানামতে খুব ভালো
মানুষ।

৩নং চন্ডিগড় ইউনিয়নের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম তোতা মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন : আমি জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছি জনগণের সেবা করা আমার দায়িত্ব। কোনো টাকা-পয়সা নেয়ার বিনিময়ে জনগণের উপকার করবো

এটা ভাবতেই অবাক লাগে। আমার পুত্রবধূ নিয়ে একটু পারিবারিক জটিলতা রয়েছে এটিকে ইস্যু করে একটি মহল আমার বিরুদ্ধে নানা মিথ্যা অপবাদ তুলে দিয়ে সামাজিকভাবে হেয় করার জন্য উঠেপড়ে লেগেছে। অভিযোগগুলোর কোন প্রমাণ নাই।আমি ওইসব অপবাদকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News