মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

প্রিয় সবুজ গ্রাম……………

.সোহেল খান দূর্জয়.............
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭০৮ পঠিত

আমাদের প্রাণ প্রিয় গ্রামের মানুষের আজ

মুখে মুখে হাসি ছড়িয়ে রয়েছে সুখ দুঃখ

আর বাতাসে মিশে আছে সবুজের ঘ্রাণ

এইতো কিছু দুরে বয়ে চলছে খরা ধলাই নদী

আর মাটির টান পৌষ কৃষকের বাঁকা বাঁশী

এই বাংলার মমতাময়ী মায়ের প্রাণ এতো

এই চিরচেনা বাংলার প্রতিটি গ্রামের ছবি।

ছোট ছোট আশা ভাসায় দুঃখকে জয়ের তরী

ঋতু আসে ঋতু যায় বদলায় গ্রামের প্রতিচ্ছবি

কৃষাণিদের এই গ্রামে জোনাকির মিটি মিটি বাতি

বাংলার প্রাণ এতো বাংলার প্রতিটি গ্রামের ছবি

চৈএ আসে মাঘ আসে আসে কালবৈশাখী ঝড়

সাহসে বীর্য জয়ী খেটে খাওয়া কৃষক সমাজ

দিগনত জোড়া সবুজ মাঠ কৃষকের নব সৃষ্টি

সবুজে আঁকা বাংলার প্রতিটি গ্রামের ছবি।

আমার এই গ্রাম সবুজে ঘেরা আছে সেথায়

নানা রকম ফল-ফুলের গাছে বাতাসের দোলা

এখানে আছে নানা রকম ফসল ক্ষেতের মেলা

নদীতে আছে শাপলা-শালুক পদ্ম ফুল ফোঁটা

আর আছে পালতোলা নৌকা আরও ভেলা

এখানে আছে জেলে ভাইয়ের বড় মাছ ধরা

আছে শঙ্খচিল আর পানিতে বকের মাছ

ধরাসহ নানান রকম মিষ্টি পাখির কিচিমিচি

তাই গ্রামের এই অপরূপ দৃশ্য আমি ভালবাসি

শাপলা ভাসে নদীর জলে দেখতে ভালো লাগে

রাত্রি এলেই মুক্ত আকাশ ছড়ায় চাঁদের আলো

তারাই তারাই রাতের আকাশ নতুন রূপে সাজে

ইট পাথরের শহরে তুমি পাবে নাকো আর খুঁজে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News