সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

নেত্রকোনায় যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩৫২ পঠিত

নেত্রকোনা জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে মঙ্গলবার জেলা শহরের মোকারপাড়া পৌরসভায় বীরমুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেইক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারন সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. আমিরুল ইসলাম এবং গীতা পাঠ করেন যায়যায়দিনের স্টাফ রিপোর্টার চন্দন চক্রবর্তী।

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর চিত্তরঞ্জন সরকার, কাউন্সিলর মো: হেলিম আহমেদ,কাউন্সিলর মো. শাকিল ঢালী, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি,ফাহমিনা তোতা, নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News