রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

বিশ্ব পরিবেশ দিবসে দেশবাসীকে বৃক্ষ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৫৯ পঠিত

জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ শেষে দেশবাসীর উদ্দেশে এ বৃক্ষ রোপণ করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন : জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করার পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। দেশ রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা আমাদের কর্তব্য, আমাদের দেশটা আরও সুন্দর ও উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই ব্যাপকভাবে কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন : ১৯৮৪ সালে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৮৫ সাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্দেশ দেওয়া আছে যে,প্রতিবছর দলের পক্ষ থেকে নেতাকর্মীরা ১ আষাঢ় থেকে তিনটি করে গাছ লাগাবেন। তার মধ্যে একটা বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগানোর কথা বলা আছে। যেহেতু আজ বিশ্ব পরিবেশ দিবস,তাই দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানাই।

বিশ্ব পরিস্থতি নিয়ে তিনি আরো বলেন : আজ বিশ্বব্যাপী যে মূল্যস্ফীতি প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে খাদ্যমূল্যের দাম বেড়ে গেছে। অনেক উন্নত দেশ যেখানে হিমশিম খাচ্ছে,আমাদের দেশের মানুষ যাতে তার থেকে রক্ষা পায়,সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা-২০২৩-এর উদ্বোধন উপলক্ষ্যে গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন শেখ হাসিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News