সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় গরুসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ 

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩২৫ পঠিত

জেলায় চুরি যাওয়া ৪টি গরুসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

সোমবার (২৯ মে) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাতে কেন্দুয়া উপজেলার সিংহেরগাঁও ক্লাবঘর এলাকা থেকে চুরি যাওয়া চারটি গরু উদ্ধার করা হয়। এসময় চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নেত্রকোনা সদরের সালজান গ্রামের নিজাম মিয়া (৩৫), তাজ্জত আলী (৩৮), রুপতন (৪০) ও মামুন (২৭)।

পুলিশ জানায়, জেলা সদরের শিপন মিয়ার ৭টি গরুর মধ্যে দু’টি শনিবার শেষ রাতে চুরি হয়ে যায়। ফজরের নামাজ পড়ার জন্য তার স্ত্রী ঘুম থেকে উঠে গোয়াল ঘর দেখে বিষয়টি টের পায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে পরদিন নেত্রকোনা মডেল থানা পুলিশের দারস্থ হন শিপন মিয়া ও তার পরিবার। বিষয়টি আমলে নিয়ে এ ঘটনায় থানায় মামলা নেয় পুলিশ।

পরপরই চোরাই গরু উদ্ধারে নামে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম। পরে গোপন সংবাদে রোববার রাতে কেন্দুয়া উপজেলার সিংহেরগাঁও ক্লাবঘর এলাকা থেকে চুরি যাওয়া চারটি গরু উদ্ধার ও এ কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এসময় চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরও বলেন, দুটি গরুর মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। গরুগুলো কুরবারি ঈদে বিক্রির জন্য পালন করছিলেন শিপন। পরে উদ্ধার হওয়া গরুর মধ্যে দুটি গরু বাদী শিপন মিয়া নিজের বলে শনাক্ত করেন। বাকি দুটি গরুর মালিক খোঁজা হবে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, গ্রেফতার ব্যক্তিদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News