বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নেত্রকোনায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক ৫০ বছর পুর্তি উদযাপন 

অনলাইন ডেস্ক :
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪১৮ পঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদ্যাপন উপলক্ষ্যে নেত্রকোনায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ-এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মানিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন ও প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ ডাক টিকেট উন্মুক্ত করা হয়।

আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমী, জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News