সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

পূর্বধলায় ২০ কেজি গাঁজা ২ নারীসহ তিন মাদক কারবারী আটক 

রুহুল সরকার পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৭৮ পঠিত

দুজন নারী সদস্যসহ তিনজন আন্তঃজেলা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪। রবিবার সকাল ৮টার দিকে নেত্রকোনা পূর্বধলার শ্যামগঞ্জ বাজারের পাট বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে তাদেরকে আটকের স্থানটি পাট বাজারের অংশটি ময়মনসিংহের গৌরীপুর থানাধীন। এসময় তাদের হেফাজতে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব।

আটকরা হলো- ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানাধীন আকছিনা গ্রামের মৃত জয়নাল আবেদীন ভুঁইয়া ছেলে মো. পারভেজ ভুঁইয়া ও একই থানাধীন সৈয়দপুর গ্রামের রুক্কু মিয়ার স্ত্রী আনোয়ারা (৫০) এবং হবিগঞ্জের বাহুবল থানাধীন হরিপাশা গ্রামের মাসুদের স্ত্রী শাহানা আক্তার (৪৫)। তবে শাহানা বর্তমানে ব্রাহ্মনবাড়িয়া কসবার বাগানবাড়ি এলাকায় বসবাস করেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ তল্লাশী চৌঁকি পরিচালনা করে দুজন নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক সক্ষম হয় র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা গাঁজা ক্রয়-বিক্রির কথা স্বীকার করেছে। আটককৃতদের গৌরীপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News