রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার নামে সেতু উদ্বোধন

নূরুল হুদা উজ্জ্বল দুর্গাপুর : 
  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৪৬৯ পঠিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোরা ইউনিয়নে সোমেশ্বরী নদীর ওপরে প্রায় ২৯ কোটি টাকা ব্যায়ে ২৪০মি. দৈর্ঘ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম নামে এক সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।শনিবার দুপুরে সেতুর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

এ উপলক্ষে স্থানীয় নয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ভিত্তিপ্রস্তর উদ্বোধন পরবর্তি আলোচনা সভায় সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে, উপজেলা আ‘লীগ নেতা বিপ্লব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন এমপি মানু মজুমদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস সালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, দুর্গাপুর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম শেখ প্রমুখ।

আলোচনা সভায় এমপি মানু মজুমদার বলেন, এই সেতুটি সম্পন্ন হলে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার প্রায় ১৭টি গ্রামের মানুষ সহজেই জেলা শহরের সাথে যোগাযোগ করতে পারবে। বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের কথা ভেবে প্রত্যন্ত অঞ্চলেও এতো বড় বড় সেতু নির্মানের ব্যবস্থা করছেন।

একটি জাতীকে সামনে এগিয়ে নিতে উন্নত যোগাযোগ ব্যবস্থার কোন বিকল্প নাই। দেশকে এগিয়ে নিতে দেশের প্রতিটি এলাকায় নির্বাচনী ওয়াদা অনুযায়ী সেতু নির্মান সহ সকল যোগাযোগ ব্যবস্থা উন্নত করে তুলছেন। এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News