সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

………মন আকাশের চাঁদ……….

.....সোহেল খান দূর্জয়........
  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩০৭ পঠিত

আমি তো বুঝেছি শরীরের আলিগলি

আনাচেকানাচে হৃদয় ভাঙা মানুষের

মন এখনো বেঁচে আছে প্রতিটি বিশ্বাসে

তাই নির্বাক দেয়ালের সাথে কিছু কথা

তোমার আর আমার তো রোজ চলে

তাইতো সেই স্থবির পাতা এখনো নড়ে

রোদ্দুর ভরা সেই ওষ্ঠ আকাশের নিচে

চিত্রনাট্য,সাবলীল ভাবে এখনো নিজের

দুঃখ শোক হাসি কান্না চাওয়া পাওয়া

নিজেই লেখে রঙ মঞ্চ নতুন রঙের কৌটো

খুলছে তাই মন হাসি-কান্নায় প্রতিদিন দোলে,

হারিয়ে যাওয়া তোমার আমার ভালোবাসা

বা না পাওয়ার জোয়ারভাঁটা গ্লানিকর সেই
অনুভূতি-ফ্রেম

বন্দী,নকশায়-আঙুলের টানে
সময়কে ভালোবাসার রঙে সাজিয়ে তোলে

আছে মন,আছে প্রাণ,এখনো আছে হৃদয়ে
শরীরের অলিগলি ও সেই আনাচেকানাচে,

আমাকে আমার সেই আরসি দিয়েছে ফাঁকি

শরীর নিশ্চুপ,হাসির ছটা হারিয়েছে শেষ চাবি

তবে হঠাৎ কেন ভালোবাসার ঝোঁক উঠেছে

মন ছাড়া প্রেম ছাড়া নেই কিছু বলতে পারো

কি করে এমন হতে পারে তা কি তুমি জানো

তা নেই যে তেমন কিছু, মানুষের হুজুগ বাকি,

আজ বাস্তবের কাঠে,অভ্যেসে শরীর পুড়ে যাবে

ভালোবাসার নিয়তি সেই সমুদ্র সেচে অল্প নিয়তি

অমৃতের স্বাদ ভালোবাসার শেষ চিহ্ন মুছে দেবে

আজ তোমার সেই অভিশাপের ধূসরতা জড়িয়ে

ঠিক দেখো তখনও আমার পাগল মন বলে তুমি

অবিচল আমার ভালোবাসার সেই নোনাজল

আর তখনেই সেই তুমি মাথা গুঁজে পড়ে থাকবে

তোমার শরীরের অলিগলি আর আনাচেকানাচে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News