শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

আগামীকাল সাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৫৩২ পঠিত

আগামীকাল ১৬ অক্টোবর সোমবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ২১ শে পদক প্রাপ্ত ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক ও সাংবাদিক মরহুম খালেকদাদ চৌধুরীর ৩৯তম মৃত্যু বার্ষিকী।

১৯০৭ সালে খালেকদাদ চৌধুরী নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও-এ তার নানার বাড়ীতে জন্মগ্রহন করেন। ১৯২৪ সালে নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক এবং ১৯২৬ সালে কলকাতা রিপন কলেজ থেকে সুনামের সাথে আইএ পাশ করেন। পরে কলকাতা ইসলামিয়া কলেজে ইংরেজীতে অনার্সে ভর্তি হন।

১৯২২ সালে কলকাতা থেকে প্রকাশিত কবি বন্ধে আলী মিয়া সম্পাদিত বিকাশ পত্রিকায় তার লেখা প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি কলকাতা কর্পোরেশনের একটি স্কুলে কিছুদিন শিক্ষকতা করার পর ১৯৪১ সালে তথ্য অফিসার হিসেবে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ১৯৪১ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘দৈনিক নবযুগ পত্রিকার শিশু বিভাগ সম্পাদনা করতেন। সেই সূত্রেই কাজী নজরুল ইসলামের সাথে তার ঘনিষ্টতা বৃদ্ধি পায়।

১৯৬১ সালে সরকারী চাকুরী ইস্তফা দিয়ে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সে সময় নেত্রকোনা থেকে ‘উত্তর আকাশ’ নামে মাসিক সাহিত্য পত্রিকা বের করেন। তার সম্পাদিত বহুল আলোচিত ‘উত্তর আকাশ’ সাহিত্য পত্রিকাকে কেন্দ্র করে সে সময় নেত্রকোনায় গড়ে উঠেছিল কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের এক মিলন মেলা।

এই পত্রিকায় সাহিত্য চর্চা করে প্রতিষ্ঠিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ,হেলাল হাফিজ,রফিক আজাদ, জীবন চৌধুরী,শান্তিময় বিশ্বাসসহ অনেক কবি সাহিত্যিক। ১৯৬৯ সাল পর্যন্ত পত্রিকাটি চালু ছিল। কোমলমতি শিশু কিশোরদের বই পড়ার অভ্যাস এবং আলোকিত মানুষ গড়ে তুলার লক্ষ্যে তার ঐকান্তিক প্রচেষ্টায় গড় তুলেন নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার। সেই গ্রন্থাগারের সাধারণ সম্পাদক থাকা কালে সৃজনী নামে আরেকটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন।

তার লেখা ও প্রকাশিত ডজন খানেক বইয়ের মধ্যে রক্তাত্ত অধ্যায়একটি আত্মার অপমৃত্যু এ মাটি রক্তে রাঙ্গা এবং শতাব্দীর দুই দিগন্ত উল্লেখযোগ্য। তিনি বিখ্যাত ‘মরু সাহারা বাহার-ই-স্তান-ই-গায়েবী’ ও ওরসে কারবালা বেদুইনের মেয়ে নামের অনুবাধক।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী ১৯৮৩ সালে তাকে বাংলা একাডেমী পুরস্কারে এবং ২০১৮ সালে ২১ পদকে ভূষিত করে। ১৯৮৫ সালের ১৬ অক্টোবর এই কৃতি সাহিত্যিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।

সৃজনশীল সাহিত্য চর্চার বিকাশ এবং কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্যকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই নেত্রকোনা সাহিত্য সমাজ ১৪০৩ সাল থেকে পহেলা ফাল্গুন বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। ইতিমধ্যে দেশ বরেণ্য অনেক কবি সাহিত্যিকরা এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

খালেকদাদ চৌধুরী ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে সকাল ১০টায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত,বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল,সন্ধ্যা ৬টায় নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে মোক্তারপাড়াস্থ বাসভবনে কোরান খানি, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News