বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

খারাপ বলবো কাকে………..

......... সোহেল খান দূর্জয়............
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪১৬ পঠিত

এই সুন্দর পৃথিবীতে প্রতিদিন শত শত
মানুষ মারা যায় তাদের মাঝে আমিও
মারা গেলে তেমন কারো খারাপ হতো না
এই সুন্দর পৃথিবীতে কষ্টের মূল্য আমি
জানিনা কারণ আজ পর্যন্ত ওটা আমাকে
কিনতে হয়নি এমনিতেই সবাই দিয়ে গেছে
আমি জানি একদিন ভোর হবে খুব ডাকা
ডাকি হবে কিন্তু আমার ঘুম আর ভাঙবে না
লোক দেখানো হাসিতে রোজই হাসছি বেশ
বাহিরটা তরতাজা থাকলেও ভেতরে শেষ
আমার কেন জানিনা আজ নিজেকে একা
লাগছে আর বুকের ভিতর আগুন জ্বলছে
আমি খারাপ বলবো কাকে আমি নিজেই
তো নিজের কাছে ভালো হতে পারলাম না।

জীবনটা কেমন জানি হয়ে গেছে শুধু মন
খারাপ আর টেনশন ছাড়া কিছুই নেই
আমার সবচেয়ে বড়ো ভুল হচ্ছে আমি
মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি
তাইতো আমার মনে হয় আমি ভাগ্যের
কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে
তাই বলছি যে যতো পারিস আমায় কষ্ট দে
মরে গেলে তো আর কষ্ট দিতে পারবি না
তাই আমি খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু
কারোর খারাপ হোক তা কখনো চাইনি
যদি কষ্ট গুলো বিক্রি করা যেতো তাহলে
পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি হতাম আমি
আমি জানি আমার দেখা জীবনের স্বপ্ন
গুলো সবসময় আমার মতোই ব্যর্থ হয়
আমি মনে হয় একটু বেশী আশা করে ফেলি
তাই হয়তো আঘাত টাও একটু বেশী পাই
আমার মন বোঝার মতো মনে হয় কেউ নেই
অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News