বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

ঈদ ছুটি শেষ, ৯ মে থেকে বেরোবিতে ক্লাস

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩২১ পঠিত

টানা ৩৩ দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্লাস শুরু হবে। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম শুরু হবে। চলবে নিয়মিত ক্লাস ও পরীক্ষা।

সোমবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে একাডেমিক সব কার্যক্রম শুরু হবে। চলবে যথারীতি ক্লাস ও পরীক্ষা। তবে রবিবার (৭ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মোহাম্মদ আলী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডিমেক ও প্রসাশনিক কার্যক্রম বন্ধ রয়েছে ৯ এপ্রিল (রবিবার) থেকে আজ ৮ মে (সোমবার) পর্যন্ত। তবে আবাসিক হলগুলো খোলা ছিল। ৭ মে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ফের শুরু হবে।

প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর পালন শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ছুটিতে প্রায় ফাঁকা হয়ে যাওয়া ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News