সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দুয়ায় আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪৭৩ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা।

সোমবার (২৩মে) বিকেলে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা বলেন, রাজশাহীর মহানগর বিএনপি আহবায়ক আবু সাঈদ চান মিয়া একজন দেশদ্রোহী। তিনি প্রকাশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দেশকে পাকিস্তানী রাষ্ট্র বানাতে চেয়েছেন। রাষ্ট্রদ্রোহী বিএনপি নেতা আবু সাঈদ চান মিয়ার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ রাজপথে আন্দোলন চালিয়ে যাব।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে, এছাড়া হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার সর্বোচ্চ শাস্তি দাবি করে তিনি আরো বলেন, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, মো. শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, মো.মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সকল সহযোগী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News