মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন আ.লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ঘোষণার ১ ঘন্টা পরেই গোপালগঞ্জ বাদ দিয়ে ৬৩ জেলায় এনসিপির জুলাই পদযাত্রা সরকারি অনুষ্ঠানের ব্যানার – বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম ছাত্রদল সভাপতি রাকিব পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ প্রায় দুই কোটি মানুষের উপস্থিতিতে আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় হাইড্রোক্সিজিন কেমিক্যাল জব্দ

পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে..

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৭ পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। গতকাল রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বৈরাটি ইউনিয়নের জাফর বৈরাটি গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত কিশোরের নাম ইয়াসিন (১৩)। সে পাশের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামের বাসিন্দা। পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে: গতকাল রবিবার বিকেল সোয়া চারটার দিকে শিশুটি তার সমবয়সী এক খেলার সাথীকে নিয়ে নিজ বাড়িতে খেলাধুলা করছিল।

এ সময় ইয়াসিন ওই শিশুকে ঘরের পাশে একটি রান্নাঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই শিশুটির মা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বিষয়টি জানান। পরে ওই ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন : ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়েছে।

যেহেতু অভিযুক্তের বাড়ি গৌরীপুর থানা এলাকায়,তাই সংশ্লিষ্ট গৌরীপুর থানার মাধ্যমে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা (Medical Test) ও প্রয়োজনীয় সহায়তার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News