শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারাদেশে পুলিশের বিশেষ সতর্কতা জারি পূর্বধলায় কোরবানির হাট ইজারা সংঘর্ষে বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে তিন জনের মৃত্যু মোহনগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০০ মণ ধানসহ ঘর পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি খালিয়াজুরীতে ৩০ বছর পর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার কেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বধলায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার, পালিয়ে গেল অস্ত্র কারবারিরা মোহনগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা ১০ বছরের শিশু অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার নেত্রকোনায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-মামলা প্রত্যাহারের দাবি নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া নগত টাকা ষাঁড়সহ আটক ১৫ জুয়াড়ি

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে তিন জনের মৃত্যু

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৮ পঠিত

নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫), ডাউকি এলাকার আশরাফুল ইসলাম (৩০) এবং মদন উপজেলার কাইটাল গ্রামের রাজিব (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে নিহত হয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৫টার দিকে মদন উপজেলার কাইটাল গ্রামের বাসিন্দা রাজিব বাড়ির পাশে মাছ ধরার জন্য ব্যবহৃত বাইর তুলতে গিয়ে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি সোনালী মিয়ার ছেলে এবং পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান,বজ্রপাতে নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন: রাজিবের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News