বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে,কেউ ঠেকাতে পারবে না – নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৯৬ পঠিত
0-0x0-0-0#

আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে,কেউ ঠেকাতে পারবে না – নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস মব ভায়োলেন্স এখন আর নেই। আগে ছিল,তা দৃঢ়ভাবে দমন করা হয়েছে। এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন: ক্ষমতায় রাজনৈতিক দলগুলোই থাকবে। নির্বাচনের মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসবে। রাজনীতিতে গণতন্ত্র হচ্ছে সলিড ফাউন্ডেশন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে – এ বিষয়ে কোনো সংশয় বা আশংকা নেই। সর্বত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করেছে, মিছিল ও মিটিংয়ে প্রচারণায় নেমেছে।

অবৈধ অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রোধে আইন শৃঙ্খলা বাহিনী এখন অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ করছে বলেও জানান তিনি।ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন, এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন: এটি পতিত সরকারের প্রচারণা।

যারা পতিত সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, তারা এই ভূয়া কথা ছড়াচ্ছে। কিছু মিডিয়াও এটি প্রচার করছে। মফস্বল সাংবাদিকদের বেতন ভাতার বিষয়ে তিনি বলেন: বড় বড় মিডিয়াগুলোর মালিক বা সম্পাদকরা সেমিনারে বড় বড় কথা বলেন, কিন্তু জেলা পর্যায়ের সাংবাদিকদের কোনো অর্থ দেন না। কার্ড দিয়ে,করে খাও বলেই কাজ শেষ হয়ে যায়। তবে কয়েকদিন ধরেই সাংবাদিক ইউনিয়ন ওয়েজ বোর্ড নিয়ে দাবি জানানো হচ্ছে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News