বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

দুদুকের ১৮৩ তম গণশুনানিতে নেত্রকোনায় মুখোমুখি ২৭ সরকারি দপ্তর

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৯ পঠিত
0-0x0-0-0#

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ” গড়বে আগামীর শুদ্ধতা এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৩ তম গণশুনানি নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০৭ সেপ্টেম্বর ) নেত্রকোনা জেলা পাবলিক হলে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : দুদকের মহাপরিচালক ( প্রতিরোধ ) মোঃ আক্তার হোসেন এবং দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ তাজুল ইসলাম ভূঁইয়া।

সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি,স্বায়ত্তশাসিত দপ্তর- সংস্থা সমূহের কর্মচারীদের স্বচ্ছতা- জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, সেবা গ্রহিতাদের হয়রানী রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে।

আজকের গণশুনানিতে নেত্রকোনা জেলার ২৭ টি সরকারি দপ্তরের বিরুদ্ধে দুদকের তফসিল ভুক্ত ৯৬ অভিযোগের শুনানি হয়।

যে ২৭ টি সরকারি দপ্তরের বিরুদ্ধে গণশুনানি হয়েছে নিচে উল্লেখ করা হলো : পাসপোর্ট অফিসের ০৩ টি, বি.আর.টি.এ. অফিসের ০১ টি, সড়ক ও জনপথ অধিদপ্তরের ০১ টি,জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ০৫ টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ০১টি, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ০২ টি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ০৩ টি, পল্লী বিদ্যুৎ সমিতির ০৮ টি, তিতাস গ্যাস টি এন্ড ডি কো: লি: এর ০৪ টি, জেলা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ০৫ টি, জেলা রেজিস্ট্রি অফিসের ০৫ টি, নেত্রকোনা সদর হাসপাতালের ১২ টি।

সিভিল সার্জন অফিসের ০২ টি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ০১ টি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ০১ টি, জেলা কারাগারের ০১ টি,জেলা ত্রাণ ও পুনবার্সন অফিসের ০১ টি, জেলা সমাজ সেবা অফিসের ০২ টি, জেলা হিসাব রক্ষণ অফিসের ০১ টি, জেলা নির্বাচন অফিসের ০১ টি, কৃষি ব্যাংকের ০১ টি, নেত্রকোনা পৌরসভার ০২ টি,

জেলা পরিষদের ০১ টি, নেত্রকোনা মডেল থানার ০১ টি, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসারের ০২ টি, নেত্রকোনা সদর সহকারী কমিশনার ভূমি অফিসের ২৫ টি, জেলা প্রশাসকের কার্যালয়ের ০৪ টি অভিযোগসহ মোট ৯৬ টি অভিযোগ জমা হয়। এর মধ্যে একটি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এবং ২২টি তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। বাকী অভিযোগগুলো সমন্বিত জেলা কার্যালয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News