বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে পাল্টা হামলায় ইউপি সদস্যসহ নিহত ২ আহত ৩

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩০৫ পঠিত

নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় নিহত দুইজন এবং গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: জামাটি গ্রামের দুজাহান মেম্বার (৪৫) ও নূর মোহাম্মদ (২৮)।স্থানীয় সূত্রে জানা গেছে : জামাটি গ্রামের বিএনপি কর্মী দুজাহান মেম্বারের সঙ্গে একই গ্রামের রফিক মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুজাহান মেম্বারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই দুজাহান নিহত হন।

ক্ষুব্ধ দুজাহানের লোকেরা পাল্টা হামলা চালায়, এতে রফিক, তার ভাই মোফাজ্জল, মোফাজ্জলের ছেলে নূর মোহাম্মদ ও স্ত্রী মনোয়ারা গুরুতর আহত হন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। রফিক ও মনোয়ারাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রফিকের অবস্থা সংকটাপন্ন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ্ নেওয়াজ বলেন: নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News