বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩০০ পঠিত

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ১০ আগস্ট সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।‎

‎মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন: সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।‎‎

এসময় উপস্থিত ছিলেন: প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মাকসুদুল হাসান, চ্যানেলে এস এর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি শ্যামল সরকার।

আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম বিপ্লব, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো.শহীদুল ইসলাম শফিক, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হৃদয় রায়,খবর নেত্রকোনার সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান সুমন, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News