বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্রকোনায় শহীদ রমজানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২২৯ পঠিত

নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে’শহীদ রমজান আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন,পুলিশ বিভাগ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

‎
আজ ‎মঙ্গলবার ৫ আগস্ট সকালে শহীদ রমজানের কবর জিয়ারতের পর এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এরপর নেত্রকোণা শহরের মোক্তারপাড়া ব্রীজ এলাকা থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় এক আলোচনা সভা।
‎
‎শ্রদ্ধা নিবেদন করেন: জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

এ সময় বক্তারা বলেন: রমজান আলী ছিলেন শ্রমজীবী একজন সাধারণ মানুষ,যিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে আজ শহীদ হয়েছেন। ‎

জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন: রমজান যে কারণে শহীদ হয়েছেন,জীবন বিলিয়ে দিয়েছেন,তার সেই স্পিরিটকে ধারণ করে দেশপ্রেমে সবাই যেন উজ্জীবিত হই। ‎রমজানের মা বলেন: আমার ছেলের জন্যে দোয়া করি, আপনারাও দোয়া করবেন,সে যেন শহীদের মর্যাদা পায়।
‎
সূত্রে ‎জানা যায়: চরপাড়া নন্দীপুর গ্রামের রমজান আলী পরিবারে অভাব ঘোচাতে মাত্র পাঁচ বছর আগে ঢাকায় পাড়ি জমান এবং আকিজ গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রামপুরায় জুলাই বিপ্লব’কর্মসূচিতে ছাত্র-জনতার মিছিলে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন তিনি

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News