বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

বারহাট্রায় সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫৬ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শান্ত দাস (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে। উপজেলা সদরের গোপালপুর মাঝিপাড়া এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রাথমিক চিকিৎসা শেষে ঐদিন রাতেই উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।পাশাপাশি এ ঘটনায় বারহাট্টা থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে : বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে শান্ত দাস (১৬) শিশুটির সাথে খেলার প্রলোভন দেখিয়ে তাদের ঘরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মা ও পরিবারের সবাইকে বলে যে,শান্ত ভাই আমার সাথে উল্টাপাল্টা কাজ করেছে।

পরবর্তীতে শিশুটি রক্তপাত শুরু হলে শিশুটির মা দ্রুত ও প্রতিবেশীরা শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং ভর্তি করান। পরে রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় জড়িত যুবক শান্ত এর বিচার চায় ভূক্তভোগী শিশুটির পরিবার। ধর্ষণের অভিযোগ এনে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেছে তারা।

ভুক্তভোগীর শিশুটির প্রতিবেশী খলিল নামের একজন বলেন: আমাদের এলাকার প্রণয় দাসের ছেলে শান্ত দাস সাড়ে ৪ বছরের এই ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করেছে। বাচ্চাটার রক্তপাত শুরু হলে সে এসে তার মাকে সব জানায়। এ খবর পেয়ে আমরা দ্রুত বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে আসি আমাদের দাবী ধর্ষক শান্ত এর চূড়ান্ত এবং সর্বোচ্চ বিচার।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন: মামলায় একজনকে আসামি করা হয়েছে। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছেলের বাবাকে থানায় নিয়ে আসা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News