বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

১৪ বছর পর মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭১ পঠিত

দীর্ঘ ১৪ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় মোহনগঞ্জ মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই সম্মেলনের আয়োজন করে। মোহনগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক সেলিম কার্ণায়েন এর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, জেলা বিএনপির সদস্য সচিব ডাঃ মোঃ রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত,বজলুর রহমান পাঠান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ ক ম শফিকুল হক, টিপু সুলতান, গোলাম এরশাদুর রহমান, ফজলুল হক মাসুম, জাহাঙ্গীর আলম,গোলাম রব্বানী পুতুল, হাবিবুর রহমান দোহা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্ব বিকালে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসাবে সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক হিসাবে গোলাম এরশাদুর রহমান,পৌর বিএনপির সভাপতি হিসেবে ভিপি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে গোলাম রব্বানী পুতুল নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News