
নেত্রকোনা জেলা মটরযান কর্মচারি ইউনিয়ন নবনির্বাচিত কমিটিকে গত দু দিন ব্যাপি সংবর্র্ধনা জানান পর্যায়ক্রমে পূর্বধলা জারিয়া মটনযান কর্র্মচারী ইউনিয়ন ও দুর্গাপুর উপজেলা মটরযান কর্র্মচারী ই্উনিয়ন এবং কলমাকান্দা উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়ন।
কলমাকান্দা মটরযান কর্র্মচারী ইউনিয়ন গত বিকাল ৪টার দিকে নবনির্বচিত নেত্রকোনা জেলা মটরযান কর্মচারি কমিটির নবনির্বচিত সভাপতি মোঃ আঃ জলিল ও সাধারণ সম্পদক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে নবনির্বচিত কমিটির সকল নেতৃবৃন্দকে সংগে নিয়ে কলমাকান্দা উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নে সৌজন্য সাক্ষাতে ও সাংগঠনিক কার্যক্রমে আসিলে অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ প্রিয় নবনির্বচিত নেতাদের পেয়ে প্রথমে দুনিয়ার শ্রমিক এক হও…ইত্যাদি শ্লোগানে শ্রমিক অফিসে মুখরিত করতে দেখা যায়।
কুশল বিনিময়ের মাধ্য্যমে নবনির্বচিত কমিটির সকলকে বরন করে নেন।নবনির্বচিত কমিটির সভাপতি মোঃ আঃ জলিল কে অত্র ইউনিয়নের পক্ষে সাবেক সভাপপতি মোঃ তারা মিয়া ফুলের মালা পরিয়ে দেন, নবনির্বচিত সাধারণ সম্পদক মোঃ সাইফুল ইসলামকে অত্র ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ নুরুল আমীন ফুলের মালা পরিয়ে দেন। এভাবে নবনির্বচিত কমিটির সকল নেতদের মালা পরিয়ে দেন অত্র ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
তখন শ্রমিক অফিস এক ভালোবাসা মানব মেলায় পরিনত হয়। এ সময় নবনির্বচিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির সভাপতি শেখ সেলিম, সহ-সভাপতি মোঃ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পদক মোঃ তারিকুর রহমান রিপন ,সহ সাধারণ সম্পদক ফাহাদ আহমেদ স্বধীন, সাংগঠনিক সম্পদক মোঃ সাদেক খান ,প্রচার সম্পাদক নিজাম হোসেন ভূইয়া , কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলম ও দপ্তর সম্পদক মোঃ ওয়াজিবুল্লাহ শামীম প্রমুথ।পরে সংক্ষিপ্ত সাংগঠনিক আলোচনা সভায় কলমাকান্দা কৃতি সন্তান নব নির্বাচিত সহ সভাপতি মোঃ বজলুর রহমানের উপস্থাপনায় ও অত্র ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ তারা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সভাপতি মোঃ আঃ জলিল ও সাধারণ সম্পদক মোঃ সাইফুল ইসলাম।
সাধারণ সম্পদক তার বক্তব্যে বলেন: গত ২০জুন নির্বাচনের সময় আমি জেলে ছিলাম কিছু কুচুক্রি মহলের ষড়যন্ত্রে আমাকে জেলে পাঠিয়ে নির্বাচন হয়েছে। আামার প্রাণপ্রিয় সংঘঠনের শ্রমিক ভাইয়েরা আমাকে ভালবেসে বিপুল ভোটে বিজয়ী করেছেন এ ঋণ আমি শোধ করতে পারব না।
আমি আজ আপনাদের ভালবাসার ফুলের মালা আমাকে দিয়েছেন । এই মালা আমি আজ ম্রমিক ইউনিনে উৎসর্গ করলাম। সফর সংগীদের সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা দপ্তর সম্পদক মোঃ আজিম উদ্দিন, মোঃ শামীম চৌধুরী,কাওসার চেধৈুরী, শ্রমিক নেতা মোঃ তারা মিয়া সহ শ্রমিক নেতৃবৃন্দ ও সাংবাদিক মোঃ আজিজুর রহমান আকন্দ, সমর দেবনাথ, চিত্রশিল্পী নয়ন আচায্য সহ অনেকেই।