বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪৯ পঠিত

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে পৃথক পৃথক স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মালিকবিহীন বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও একটি ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়িও জব্দ করা হয়।

জব্দকৃত ৬৫ বোতল ভারতীয় মদের মধ্যে রয়েছে, আইস ভদকা,অফিসার্স চয়েস, য়্যাল চ্যালেঞ্জ ও ব্লেন্ডারস প্রাইড মদ,জব্দকৃত এসব মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে।

সোমবার (১৪ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন: নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল লে.কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

তিনি বলেন: আজ দুপুর দেড়টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এই বিওপি’র টহল দলটি সীমান্ত পিলার ১১৫০/৪-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর নাম এলাকায় মালিকবিহীন ২১বোতল ভারতীয় আইস ভদকা ও অফিসার্স চয়েস ব্র্যান্ডের মদ জব্দ করে।

তিনি আরও বলেন: এরআগে একই দিন সকল সাড়ে ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারমারী বিওপি’র ছয় সদস্যের আরেকটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। দুর্গাপুর সদর ইউনিয়নে সীমান্ত পিলার ১১৬২/৮-এস হতে আনুমানিক দেড়শো গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নাম এলাকায় মাদক বিরোধী এ অভিযানে মালিকবিহীন ব্যাটারি চালিত অটো ভ্যানসহ আরও ৪৪ বোতল ভারতীয় রয়্যাল চ্যালেঞ্জ ও ব্লেন্ডারস প্রাইড ব্র্যান্ডের মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News