
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এসব ভারতীয় মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক ও আইস ভটকা ব্র্যান্ডের মদ।
আজ শুক্রবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল এ এস এম কামরুজ্জামান(পিবিজিএম)।
এরআগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলমাকান্দার খারনৈ এলাকা থেকে এসব মাদক জব্দ করে বিজিবি’র সদস্যরা। ৩১ বিজিবি’র অধিনায়ক বলেন: নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে খারনৈই বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৭৬/৩-এস হতে আনুমানিক ছয়শো গজ বাংলাদেশের অভ্যন্তরে খারনৈই ইউনিয়নের খারনৈ নামক এলাকায় ৪৭ বোতল ভারতীয় মদের জব্দ করতে সক্ষম হয় টহল দলটি।এসি ব্ল্যাক ও আ্ইস ভটকা নামক এই দুটি ব্র্যান্ডের মদের বোতল গুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা
Leave a Reply