বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

সাবেক প্রধান বিচারপতি এ,বি,এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোনায় আইনজীবীদের বিক্ষোভ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩০০ পঠিত

বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও দুর্নীতিমুক্ত রাখার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা,আজ সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশ থেকে সাবেক প্রধান বিচারপতি এ,বি,এম খায়রুল হককে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেত্রকোনা জেলা শাখা অ্যাডভোকেট জিয়া উদ্দীন জিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী।

সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু,অ্যাড.মো. রোকনউদ্দিন, মোশারফ হোসেন তমাল, অ্যাড. রাশেদ খান, অ্যাড. মো. রফিকুল ইসলাম, অ্যাড. শামীম আহমেদ,অ্যাডভোকেট আতিকুল ইসলাম,অ্যাড.রহিমা সুলতানা,অ্যাডভোকেট আবু তাহেরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন : ২০১০ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্রকে দুর্বল করে দিয়েছেন তারা অভিযোগ করেন,এই রায়ের মাধ্যমেই একদলীয় শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

বক্তব্যে আরও অভিযোগ করা হয় :- উচ্চ ও নিম্ন আদালতের একাংশ বিচারক রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছেন এবং বিরোধী মতের মানুষদের হয়রানি করছেন। তারা বলেন:এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারকদের অপসারণ জরুরি।

বক্তারা বিচার বিভাগের দলীয়করণ দুর্নীতি ও অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন: বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে অতীতের দায়মুক্তির সংস্কৃতি ভেঙে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে,বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল জেলা আইনজীবী সমিতি ভবনের চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News