বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩২৩ পঠিত

শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে তাদেরকে আটক করা হয়

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেনআ টকৃতরা হলেন: কিশোরগঞ্জ জেলার  হোসেনপুর উপজেলার মোজাহিদ (২২) ও শেরপুর সদরের ইমন মিয়া (২৫)।

স্থানীয় লোকজন পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে: ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে এক শিক্ষার্থীর মোবাইফোন কৌশলে ছিনতাই করে একটি চক্র। ট্রেনটি ভোর ৬টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছার পর ওই শিক্ষার্থী পুলিশ ফাঁড়িতে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন।

অভিযোগ পেয়েই ভুক্তভোগী শিক্ষার্থীকে নিয়ে ছিনতাইকারীদের ধরতে নিয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রথমে মোজাহিদ নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ইমন নামে অপর ছিনতাইকারীকে আটক করে পুলিশ।। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে তাদের কাছ থেকে মোবাইলফোনটি উদ্ধার করে ওই শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীকে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।।

এই বিষয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানায় : আটকরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। গফরগাঁও থেকে ছিনতাইয়ের উদ্দেশ্য ট্রেনে ওঠে তারা। পরে সুযোগ মতো ওই শিক্ষার্থীর মোবাইলফোন ছিনতাই করে। অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News