রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল চালকদের  হেলমেট ব্যাবহার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেত্রকোণা জেলার  পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ….  উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

মদনে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত-০১ আহত অন্তত ১৮

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৩৩ পঠিত

নেত্রকোনার মদনে ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত  পুলিশ মোতায়েন ঘটনাটি ঘটে গতকাল শনিবার সন্ধ্যায় মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাঁশ্রী গ্রামের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

নিহত ইমাম হোসেন নায়েকপুর ইউনিয়নের আখাঁশ্রী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। গুরুতর আহত হয়েছেন কারী ইসলাম (৫০) রফিকুল ইসলাম ৩০) ও তৌহিদ মিয়া (৩৫)। আহত অপরদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে : গতকাল সন্ধ্যা ৬টার দিকে সোনাতন মিয়ার ছোট ভাই এলাই মিয়ার একটি ছাগল রুবেলের ধানের জমিতে গিয়ে ধান খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষ থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কৃষক ইমাম হোসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। হাসপাতালে নিয়ে যাওয়া পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমাম হোসেন।

ইমাম হোসেনের বড় ভাই ঈমান রাশিদ বলেন: আমার ছোট ভাই ঈমাম হোসেন ঝগড়া থামাতে গিয়েছিল। পরে পরিকল্পিতভাবে ইদ্রিস মিয়ার লোকজন আমার ছোট ভাইকে এলোপাতাড়ি বল্লম দিয়ে আঘাত করে। বল্লমের আঘাতে আমার ছোট ভাই নিহত হয়।মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন: পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News