বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

আটপাড়ায় সেনাবাহিনীর অভিযানে সরকারি চাল জব্দ আটক- ২ 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৩১ পঠিত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে ৩ হাজার ৬৫৬ কেজি সরকারি টিসিবি এর চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (২৪ মার্চ) রাতে ৬৩ ইষ্ট বেংগল এর উপ অধিনায়ক মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো.এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অবৈধভাবে মজুত করা ৯৫৬ কেজি সরকারি টিসিবির চাল জব্দ করা হয়। এ সময় তাওহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

পরবর্তীতে রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি দল সেতুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়া আহমেদের গোডাউনে ৫৬ বস্তায় রাখা ২ হাজার ৭০০ কেজি সরকারি টিসিবির চাল জব্দ করে। এ সময় গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে আটক করা হয়।

আটককৃতরা হলেন: উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম ও শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. জিয়া আহমেদ।অভিযানে জব্দকৃত চাল ও আটক ব্যক্তিদের সেনাবাহিনী আটপাড়া উপজেলা প্রশাসনের অবগতিতে রাতেই আটপাড়া থানায় হস্তান্তর করা হয়।আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বিষয়টি নিশ্চিত করে বলেন: অভিযানে জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে, এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন : আটককৃত চাল ও ব্যক্তিরা থানার হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ সংক্রান্ত মামলার কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে চালের প্রকৃত উৎস জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News