সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

গাজীপুরে বহুল আলোচিত ‘লিজা মনি’ হত্যাকান্ডের মূল আসামী কারাগারে, সহযোগীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬২৫ পঠিত

গাজীপুরের বহুল আলোচিত গৃহবধূ ‘লিজা মনি’ হত্যাকান্ডের মূল আসামী শামীম হোসেন এর আগাম জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং নির্মম হত্যাকান্ডের সহযোগী রুকি বেগম ও সাথী আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে দ্রুত গ্রেফতারের আদেশ প্রদান করেন ‘জেলা ও দায়রা জজ আদালতগাজীপুর।

উল্লেখ্য গত ২২শে এপ্রিল-২০২৩ পবিত্র ঈদুল ফিতরের দিনে গৃহবধু ‘লিজা মনি’কে নির্মম নির্যাতনের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নিহতের পাষন্ড স্বামী শামীম হোসেন,শাশুড়ি রুকি বেগম এবং ননদ সাথী আক্তার।এই ঘটনায় স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা জলিল চৌধুরীর প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে কাশিমপুর থানা পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়াই একটি আত্মহত্যার ভুয়া মামলা দায়ের করেন।

মামলাটি নিয়ে নিহতের হতদরিদ্র পিতা মনির হোসেন আদালতের শরণাপন্ন হন।মহামান্য বিজ্ঞ আদালত মামলাটির সুষ্ঠ তদন্তের জন্য ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (পিবিআই) কে নির্দেশ প্রদান করেন।দীর্ঘ তদন্ত সাপেক্ষে পিবিআই নির্মম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন এবং আসামীদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত আসামীগণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন।১৪ নভেম্বর-২৪ (বৃহস্পতিবার) আসামীগণ আগাম জামিনের জন্য আদালতে আবেদন করিলে বিজ্ঞ আদালত আবেদনটি নামঞ্জুর করিয়া মূল আসামী খুনি শামীম হোসেনকে জেল হাজতে প্রেরণ করেন এবং অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।

আসামীগণ এবং তাদের সহযোগি ও মদদ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করে নিহতের পিতা মনির হোসেন বলেন, দীর্ঘদিন থানা-পুলিশ, কোর্ট-কাচারীতে ঘুরে আজ মনে হয় আলোর মুখ দেখতে পাচ্ছি।নিহতের পিতা আরো বলেন:আমার মেয়ের মতো অন্য কারো মেয়ের সাথে এরকম অন্যায়-অবিচার যেন কখনো না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News