রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্রকোনার নতুন জেলা প্রশাসক বনানী বিশ্বাসের যোগদান

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১০ পঠিত

নেত্রকোনার নতুন জেলা প্রশাসক হিসেবে গতকাল যোগদান করেছেন বনানী বিশ্বাস। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাস কে নেত্রকোণা  জেলা প্রশাসক (ডিসি) হিসাবে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নেত্রকোনার বিদায়ী জেলা প্রশাসক শাহেদ পারভেজ কে সমাজসেবা অধিদপ্তেরের পরিচালক পদে বদলি করা হয়েছে ।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষর করেছেন এর আগে ৩৪ জেলার জেলা প্রশাসককে  প্রত্যাহার করা হয়।

সেই সঙ্গে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়ন করা হয়।সোমবার নেত্রকোনা, ঢাকা, সিলেট, বগুড়া, গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।

শেখ হাসিনার সরকার পতনের পর গত ২০ আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। তার কয়েকদিনের মধ্যে মোট ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। বনানী বিশ্বাস এক সময় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন বলে জানা যায়

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News