শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় শ্বশুরবাড়ি থেকে সরকারি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৩১৭ পঠিত

নেত্রকোনা সদর উপজেলায় শ্বশুরবাড়ির পুকুর পাড়ের একটি গাছ থেকে মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক সরকারি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে চল্লিশা ইউনিয়নের বামনমোহা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দেলোয়ার হোসেন সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের কাওয়ালিকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ঢাকা গণপূর্ত অধিদপ্তরে পিএ পদে চাকরি করতেন।গত দুই মাস আগে নেত্রকোণা গণপূর্ত অফিসে যোগদান করেন।

দেলোয়ারের স্ত্রী কবিতা আক্তার বলেন: বৃহস্পতিবার রাতে বাড়িতে কখন এসে এই ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না। সকালে লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন: মরদেহ ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News